পর্যটনের আনন্দে, তুলশী মালার সুগন্ধে শেরপুর জেলার, নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত আমাদের সবার প্রিয় এ প্রতিষ্ঠান “নন্নী ইসলামিয়া আলিম মাদরাসা। ১৯৬২ ইং সালে গড়ে উঠা এই মাদরাসাটি ইসলামী শিক্ষার জ্ঞান বিতরণে ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
আমাদের দেশে বেশ কয়েকটি শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে মাদরাসা শিক্ষা ব্যবস্থা অন্যতম। নশ্বর এ পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। পরকালে শান্তিতে থাকার জন্য আমাদের অবশ্যই ইসলামী শিক্ষার প্রয়োজন। মাদরাসা শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা ইহজগতে স্বচ্ছলতা ও পরজগতে মুক্তি দান করে। মাদরাসা শিক্ষা ব্যবস্থা সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষিত বেকার নয়। শিক্ষিত দক্ষ জনসম্পদ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুপ্রিয় এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি। পরিশেষে নন্নী ইসলামিয়া আলিম মাদরাসার ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত হউক এই কামনা করে শেষ করছি।
মোঃ শেখ ফরিদ
সহকারী অধ্যাপক (বাংলা)
নন্নী ইসলামিয়া আলিম মাদরাসা
নন্নী বাজার, নালিতাবাড়ি, শেরপুর।
