প্রতিষ্ঠানের ইতিহাস

মাদ্রাসাটির নাম নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা। উক্ত মাদ্রাসাটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার  ২ নং নন্নী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মরহুম আঃ গণি সাহেব প্রতিষ্ঠা করেন । মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আঃ গণি সাহেব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম আলহাজ হাফিজুর রহমান সাহেব। মাদ্রসাটি প্রাথমিক অবস্থায় একটি মক্তব ছিল। মক্তবটি পরিচালনা করেন মাওঃ ফয়জুর রহমান ( নোয়াখালি  হুজুর ) ও মরহুম রিয়াজুল হক(মুন্সী)। উল্লেখ্য যে, মরহুম রিয়াজুল হক ( মুন্সী ) নামাজ ঘরের জন্য মাদ্রাসায় ০১ (এক) শতাংশ জমিও দান করেন। এছাড়া উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সার্বিক সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে যথাক্রমে মরহুম ইসরাইল মন্ডল, মরহুম রেফাজ উদ্দিন সরকার, মরহুম কিসমত উল্লাহ মন্ডল এবং মরহুম মহিউদ্দিন সরকার সহ আরও অনেকে। একটি ঘটনাকে কেন্দ্র করে  মাদ্রসাটি প্রতিষ্ঠিত হয়।

ঘটনাটি হলো-
উক্ত মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম  আঃ গনী সরকার সাহেবের ৭ জন-কন্যা সন্তান ছিল। কিন্তু তার কোন পুত্র সন্তান ছিল না। তিনি কোন এক সময় মানত করেছিলেন যে, মহান রাব্বুল আলামিন যদি আমার ঘড়ে ১ টি পুত্র সন্তান দান করেন, তাহলে আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করব। মহান রাব্বুল আলামিন আঃ গণী সরকার সাহেবের মানত কবুল করেন। পরবর্তীতে তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন । তিনি তার মানত রক্ষার্থে তার ক্রয়কৃত জমির উপর নন্নী বাজারের প্রাণ কেন্দ্রে ১৯৬২ ইং সনে ৩১ শতাংশ জমির উপর এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি গড়ে তোলেন। এছাড়া তিনি মাদ্রাসাটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য আরও জমি দান করেন এবং এলাকাবাসীও তাদের কষ্টের্জিত জমি দান করেন। পরবর্তীতে মাদ্রাসাটি ১৯৭০ সালে দাখিল ও ১৯৮৬ সালে আলিম স্বীকৃতি প্রাপ্ত হয় । উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনা বেতনে লেখা পড়া করে আসছে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার ছিলেন মাওঃ মোঃ আব্দুল লতিফ সাহেব ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাও মোঃ জমির উদ্দিন সাহেব।

অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত ১৯৬২ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি  দক্ষ ও যোগ্য শিক্ষক কর্মচারি নিয়ে দ্বীনি শিক্ষার আলো ছড়াতে বিশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এছাড়া উক্ত প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী দ্বীনি এলেমের জ্ঞান আহরণ করে  দেশ ও জাতির কল্যানে নিয়োজিত রয়েছে।